পরিচিতি সেবাসমূহ প্রক্রিয়া প্রশ্নোত্তর ঠিকানা WhatsApp করুন
আইনী সেবা পটভূমি
লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি আইন পরামর্শক

আপনার ব্যবসার
আইনী ভিত্তি
আমাদের হাতে

লিমিটেড কোম্পানি, সোসাইটি, ফাউন্ডেশন, পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন
ও RJSC সংক্রান্ত সকল আইনী সেবা — সারা বাংলাদেশ জুড়ে

অ্যাডভোকেট রাশেদুল হাসান

আইনী পরামর্শে বিশ্বস্ত নাম

মোঃ রাশেদুল হাসান

বি.এসসি, এলএল.বি, এলএল.এম
কোম্পানি আইন পরামর্শক
যুগ্ম সচিব — কোম্পানি আইনজীবী সমিতি

কোম্পানি, সোসাইটি, ট্রাস্ট, পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন থেকে শুরু করে RJSC-র যাবতীয় কাজ, TAX, VAT, আমদানি-রপ্তানি লাইসেন্স, ট্রেড মার্ক সহ ব্যবসায়িক আইনের প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পরামর্শক হিসেবে সারা দেশ জুড়ে সেবা প্রদান করছেন।

বি.এসসি, এলএল.বি, এলএল.এম কোম্পানি আইন বিশেষজ্ঞ সারা বাংলাদেশ জুড়ে সেবা
যোগাযোগ করুন

আমাদের সেবাসমূহ

ব্যবসায়িক ও কোম্পানি আইন সংক্রান্ত সকল সেবা এক ছাদের নিচে

লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন

প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড ও ওয়ান পার্সন কোম্পানি (OPC) রেজিস্ট্রেশন

পার্টনারশিপ ফার্ম

RJSC-তে পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন, দলিল, নোটারি ও ফিস জমা

সোসাইটি / ফাউন্ডেশন / ট্রাস্ট

সমাজসেবা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র তৈরি, NSI ভেরিফিকেশন ও রেজিস্ট্রেশন

RJSC সংক্রান্ত সেবা

শেয়ার হস্তান্তর, বরাদ্দকরণ, বিলুপ্তিকরণ, বার্ষিক রিটার্ন দাখিল

আমদানি-রপ্তানি লাইসেন্স

IRC (আমদানি) ও ERC (রপ্তানি) লাইসেন্স প্রাপ্তিতে সম্পূর্ণ সহায়তা

ট্রেড মার্ক রেজিস্ট্রেশন

আপনার ব্র্যান্ড, লোগো ও ব্যবসায়ের নাম আইনীভাবে সুরক্ষিত করুন

ট্রেড লাইসেন্স

ঢাকায় ই-ট্রেড লাইসেন্স ও সাধারণ ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন

TAX / VAT সেবা

TIN সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন, বার্ষিক ট্যাক্স রিটার্ন দাখিল

অলাভজনক কোম্পানি

সামাজিক উদ্দেশ্যে অলাভজনক কোম্পানি রেজিস্ট্রেশন ও পরামর্শ

কেন আমাদের বেছে নেবেন

দালাল ও প্রতারক চক্র থেকে দূরে থাকুন — লাইসেন্সপ্রাপ্ত পরামর্শকের মাধ্যমে নির্ভুল সেবা নিন

লাইসেন্সপ্রাপ্ত পরামর্শক

সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি আইন পরামর্শক — ভুয়া দালাল নয়

উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ

B.Sc, LL.B, LL.M ডিগ্রিধারী — কোম্পানি আইনে গভীর তাত্ত্বিক ও বাস্তব জ্ঞান

সারা দেশে সেবা

ঢাকার অফিস থেকে সারা বাংলাদেশে কোম্পানি ও সোসাইটি রেজিস্ট্রেশন সেবা

দ্রুত প্রক্রিয়া

ন্যূনতম সময়ে দক্ষতার সাথে রেজিস্ট্রেশন সম্পন্ন — অনাবশ্যক বিলম্ব নেই

তথ্য গোপনীয়তা

আপনার ব্যবসায়িক তথ্য সম্পূর্ণ গোপনীয় ও নিরাপদ রাখা হয়

রেজিস্ট্রেশন-পরবর্তী সহায়তা

রেজিস্ট্রেশনের পরেও বার্ষিক রিটার্ন, অডিট, কমিটি পরিবর্তনে পরামর্শ

বছরের অভিজ্ঞতা
সফল রেজিস্ট্রেশন
জেলায় সেবা
ধরনের সেবা

রেজিস্ট্রেশনের ধাপসমূহ

কোম্পানি রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া — শুরু থেকে শেষ

নামের ছাড়পত্র (Name Clearance)

RJSC থেকে আপনার কোম্পানির নামের ছাড়পত্র গ্রহণ। প্রস্তাবিত নাম জমা দিলে RJSC যাচাই করে অনুমোদন দেয়।

দলিল প্রস্তুত

মেমোরেন্ডাম অব এসোসিয়েশন (সংঘ স্মারক) ও আর্টিকেলস অব এসোসিয়েশন (সংঘ বিধি) প্রস্তুতকরণ।

RJSC-তে দাখিল ও ফিস জমা

প্রয়োজনীয় সকল দলিল, ছবি ও রেজিস্ট্রেশন ফিস RJSC-তে জমা দেওয়া।

সার্টিফিকেট প্রাপ্তি

যাচাই-বাছাই শেষে RJSC থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রাপ্তি।

রেজিস্ট্রেশন-পরবর্তী কাজ

TIN সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ব্যাংক একাউন্ট খোলা, পেইড আপ ক্যাপিটাল জমা ও অডিট রিপোর্ট।

সেবার বিস্তারিত

প্রতিটি ধরনের রেজিস্ট্রেশনের বিস্তারিত প্রক্রিয়া জানুন

লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন

বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী দুই ধরনের কোম্পানি রয়েছে — প্রাইভেট লিমিটেড কোম্পানি (কমপক্ষে ২ জন, সর্বোচ্চ ৫০ জন সদস্য) এবং পাবলিক লিমিটেড কোম্পানি (কমপক্ষে ৭ জন, সর্বোচ্চ সীমাহীন)।

সম্প্রতি ওয়ান পার্সন কোম্পানি (OPC) বিধান চালু হয়েছে — একজন ব্যক্তি একটিমাত্র OPC খুলতে পারেন, সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল প্রয়োজন।

অনুমোদিত মূলধন (Authorized Capital): কোম্পানি শুরুর সময় সর্বোচ্চ মূলধনের যে সীমা নির্ধারণ ও অনুমোদন করা হয়।

পরিশোধিত মূলধন (Paid Up Capital): সকল পরিচালকের সর্বমোট বিনিয়োগ, যা রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট সময়ে ব্যাংকে জমা দিতে হয়।

রেজিস্ট্রেশন পরবর্তী: TIN সার্টিফিকেট → ট্রেড লাইসেন্স → ব্যাংক একাউন্ট → পেইড আপ ক্যাপিটাল জমা → প্রতিবছর অডিট রিপোর্ট, AGM ও রিটার্ন দাখিল → ট্রেড লাইসেন্স নবায়ন।

পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন

দুই বা ততোধিক (সর্বোচ্চ ২০ জন) ব্যক্তি মিলে RJSC-তে পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন করা যায়।

প্রক্রিয়া: RJSC থেকে নামের ছাড়পত্র → ফার্মের বিনিয়োগ লক্ষ টাকার মধ্যে হলে ২,০০০ টাকার স্ট্যাম্পে, আর লক্ষের উপরে হলে ৪,০০০ টাকার স্ট্যাম্পে দলিল → নোটারি → RJSC-তে ফিস সহ জমা।

পরবর্তী: প্রতিবছর পার্টনারশিপ ফার্মের ট্যাক্স ফাইলের রিটার্ন দাখিল ও ট্রেড লাইসেন্স নবায়ন।

সোসাইটি / ফাউন্ডেশন রেজিস্ট্রেশন

সমাজ সেবামূলক প্রতিষ্ঠান সোসাইটি/ফাউন্ডেশন রেজিস্ট্রেশনে কমিটিতে সর্বনিম্ন জন, সর্বোচ্চ অসংখ্য সদস্য থাকতে পারে।

প্রক্রিয়া: RJSC থেকে নামের ছাড়পত্র → গঠনতন্ত্র তৈরি ও স্বাক্ষর → ছবি লাগানো → ফিস সহ দাখিল → RJSC পরিদর্শন → NSI (জাতীয় গোয়েন্দা সংস্থা) ভেরিফিকেশন → পজিটিভ হলে সোসাইটি পাস।

পরবর্তী: প্রতিবছর RJSC-তে এক্সিকিউটিভ কমিটির তালিকা দাখিল করতে হয়।

দালাল ও প্রতারক চক্র থেকে সাবধান

কোম্পানি রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ আইনী কাজ। ভুলের কারণে কোম্পানির পরিচালকদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে এবং বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই অবশ্যই কোম্পানি আইন বিষয়ে অভিজ্ঞ ও লাইসেন্সপ্রাপ্ত পরামর্শকের মাধ্যমে কাজ সম্পন্ন করুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

ক্লায়েন্টদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

খরচ নির্ভর করে অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধনের পরিমাণের উপর। RJSC-র সরকারি ফিস, স্ট্যাম্প খরচ ও পরামর্শক ফিস মিলিয়ে মোট খরচ হয়। বিস্তারিত জানতে সরাসরি WhatsApp-এ যোগাযোগ করুন।
ই-ট্রেড লাইসেন্সের খরচ ব্যবসার ধরন ও ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়। ঢাকার ভেতরে এই সেবা দেওয়া হয়। সুনির্দিষ্ট ব্যবসার তথ্য দিয়ে WhatsApp-এ জানালে সঠিক খরচ জানানো সম্ভব।
সোসাইটি রেজিস্ট্রেশনে RJSC-র ফিস, গঠনতন্ত্র প্রস্তুতি ও পরামর্শক ফিস লাগে। NSI ভেরিফিকেশন পর্যায়ে অতিরিক্ত সময় লাগতে পারে। সুনির্দিষ্ট খরচ জানতে সরাসরি যোগাযোগ করুন।
ওয়ান পার্সন কোম্পানি (OPC) হলো একজন ব্যক্তির দ্বারা পরিচালিত কোম্পানি। সর্বনিম্ন ২৫ লক্ষ টাকা পেইড আপ ক্যাপিটাল প্রয়োজন এবং পরিচালকের ট্যাক্স ফাইলে সেই পরিমাণ হোয়াইট করা থাকতে হবে। একজন ব্যক্তি শুধুমাত্র একটি OPC খুলতে পারেন।
পার্টনারশিপ ফার্মে কমপক্ষে জন এবং সর্বোচ্চ ২০ জন পার্টনার থাকতে পারে। RJSC থেকে নামের ছাড়পত্র নিয়ে স্ট্যাম্পে দলিল করে নোটারি করে রেজিস্ট্রেশন করতে হয়।
রেজিস্ট্রেশনের পর TIN সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্স নিতে হয়, ব্যাংক একাউন্ট খুলে পেইড আপ ক্যাপিটাল জমা দিতে হয়। প্রতিবছর CA ফার্ম দিয়ে অডিট রিপোর্ট করে AGM করে জয়েন্ট স্টক ও ট্যাক্স অফিসে রিটার্ন দাখিল করতে হয়।
BSTI (Bangladesh Standards and Testing Institution) সংক্রান্ত কাজের জন্য সরাসরি WhatsApp-এ যোগাযোগ করুন — প্রোডাক্টের ধরন অনুযায়ী পরামর্শ দেওয়া হবে।
হ্যাঁ, সারা বাংলাদেশ জুড়ে কোম্পানি, সোসাইটি, পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন সেবা দেওয়া হয়। শুধুমাত্র ট্রেড লাইসেন্স ঢাকার মধ্যে সীমাবদ্ধ। WhatsApp বা ফোনে যোগাযোগ করে প্রক্রিয়া শুরু করা যায়।

অফিসের ঠিকানা

সরাসরি অফিসে আসতে চাইলে অন্তত ঘন্টা আগে কল করে আসুন

প্রধান অফিস
কাব্যকস সুপার মার্কেট (১০ম তলা)
৩/ডি, কারওয়ান বাজার, ঢাকা
রবি — বৃহস্পতিবার, সকাল ১১টা — সন্ধ্যা টা
সান্ধ্যকালীন অফিস
বাড়ি-৬৮ ক, রোড-১০
উত্তর বিশিল, মিরপুর-১, ঢাকা
সন্ধ্যা টার পর

আজই যোগাযোগ করুন

কোম্পানি, সোসাইটি বা পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন নিয়ে যেকোনো প্রশ্নে নির্দ্বিধায় কল করুন বা WhatsApp-এ মেসেজ করুন

মোবাইল / WhatsApp
ইমেইল
Facebook